,

বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি আছে: যুক্তরাজ্য

news-image

বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের আবারো সতর্ক করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রকাশিত নতুন এক ভ্রমণ নির্দেশিকায় মন্ত্রনালয় এ সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের ওপর আরও হামলা হতে পারে। নতুন সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সীমিত চলাফেরার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিবিসি বাংলার অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে ঢাকায় একজন ইতালিয়ান এবং রংপুরে এক জাপানি নাগরিককে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হত্যা করার পর অক্টোবরেও ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইট একই সতর্কবার্তা দিয়েছিল। শনিবার এক হামলায় শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং পৃথক আরেকটি হামলায় লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ আরও দুজনকে আহত করে অজ্ঞাত সন্ত্রাসীরা। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডাকে গণজাগরণ মঞ্চ। সে প্রেক্ষাপটেই জারি করা হয়েছে এই নতুন নির্দেশিকা।


এদিকে, প্রকাশকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস সিপিজে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর