,

পরীক্ষামূলকভাবে ত্রিপুরায় গেল ভারতীয় মালবাহী ট্রাক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে সম্পাদিত মোটর ভিহিক্যাল চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় গেল একটি ভারতীয় মালবাহী ট্রাক। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কলকাতার ভোডাফোনের টেলিকমিউনিকেশনের সরঞ্জামাদি নিয়ে একটি ট্রাক ও কলকাতার ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানির চার সদস্যের প্রতিনিধি দল বহনকারী একটি মাইক্রোবাস ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে।
এর আগে দুপুর ১২টায় কড়া পুলিশি পাহাড়ায় মালবাহী ট্রাক ও ভারতীয় প্রতিনিধি দলকে বহনকারী মাইক্রোবাসটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। পরে কাস্টমস্ এর প্রয়োজনীয় কাজ শেষে দুপুর দেড়টার দিকে ট্রাক ও মাইক্রোবাসটি আগরতলা প্রবেশ করে। ট্রাকটি আগরতলা হয়ে সরাসারি গৌহাটি যাবে বলে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা জানান, ট্রাজিট সুবিধার আওতায় এটি ভারত-বাংলাদেশের মধ্যে মালামাল পরিবহনের এটিই প্রথম চালান বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে