যেভাবে আপনার সন্তান পর্নগ্রাফিতে ঝুঁকছে
সম্প্রতি ১২ থেকে ১৩ বছর বয়সী শিশুরা পর্নগ্রাফির দিকে ঝুঁকে পড়ছে। যে সব শিশু কম্পিউটারে বেশি সময় ব্যয় করছে এক পর্যায়ে তারাই পর্নগ্রাফিতে আকৃষ্ট হচ্ছে।
অভিভাবকদের বিচ্ছেদ, সন্তানদের প্রতি অবহেলা এবং নির্যাতন ইত্যাদি কারণেও শিশুরা পর্নগ্রাফির দিকে আকৃষ্ট হচ্ছে। সাম্প্রতিক এক গবেষোণায় বিষয়টি উঠে এসেছে।
কৌতূহলবশত পর্ন দেখা শুরু করলেও পরে তা নেশায় পরিণত হয়। প্রথম পর্ন দেখার অভিজ্ঞতা সম্পর্কে ১২ বছর বয়সী রীমা সেন (ছদ্মনাম) বলেন, আমি প্রথম পর্ন দেখা শুরু করি সাত বছর বয়সে।
একদিন স্কুল ছুটি থাকায় বাসায় একা ছিলাম। বাবা-মা যার যার কাজে চলে গিয়েছিলেন। আমি ইন্টারনেটে গেম খেলছিলাম। এ সময় একটি লিংক দেখে তাতে ক্লিক করি। তখন একটি পর্ন ভিডিও শুরু হয়। আমি দেখে অবাক হয়ে যাই। স্কুল খোলার পর আমি এই ব্যাপারটি আমার বান্ধবীদের বলি। তারাও এই ধরনের ভিডিও দেখেছে বলে জানায়। এরপর থেকে প্রায়ই দেখতাম পর্ন ভিডিও। এক সময় দেখতে পেলাম পর্ন দেখা নেশায় পরিণত হয়ে গেছে।
শিশুদের পর্নর আসক্তি তৈরি করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সহপাঠীরা। সহপাঠীদের দ্বারাই নেতিবাচক কর্মকাণ্ডের দিকে প্ররোচিত হয় বেশি শিশুরা।
মনোবিজ্ঞানী অঞ্জলি চাবরিয়া বলেন, বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজে যেকোনো তথ্য ও বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করা যায়। ঠিক তেমনি শিশুরা খুব সহজে পর্নও দেখতে পারে।
কম্পিউটারে কাজ করার সময় অনেক ক্ষেত্রেই বিভিন্ন পর্নের লিংক চলে আসে। আর লিংকে ক্লিক করলেই সোজা পর্ন সাইটে চলে যায়। আর এভাবেই শিশুরা পর্ন ভিডিওতে আকৃষ্ট হয়ে পড়ে। এই পর্ন আসক্তি শিশুদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তৈরি করতে পারে। যা পরে যৌন অবসেশন তৈরি করে।
পর্নোগ্রাফি শিশুদের মনে নেতিবাচক মনমানসিকতা তৈরি করে। তাছাড়া সেক্স বিষয়ে শিশুদের মনে ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে পর্নগ্রাফি। যখন তারা বড় হয় তখন পর্নের মতই তাদের সেক্স জীবন প্রত্যাশা করে।
অভিভাবকদের এই ব্যাপারে শিশুদের সাথে খোলামেলা আলাপ করা উচিৎ। সন্তানদের জিজ্ঞাসা করা উচিৎ তারা কখনো পর্ন দেখেছে কি না? কবে থেকে শুরু করেছে? কেন দেখেছে? যদি সন্তানরা পর্ন দেখেছে বলে স্বীকার করে তবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। দায়িত্ব নিয়ে তাদের পর্ন দেখা বন্ধে পদক্ষেপ নিতে হবে।
অঞ্জলি এই ব্যাপারে আরও বলেন, অভিভাবকরা শিশুদের কিছু আচরণ দেখে বুঝতে পারবে তারা পর্ন দেখে কি না। যেমন-শিশুরা দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করছে কি না, দরজা অনেকসময় বন্ধ থাকে কি না, তারা যেসব গেম ও ওয়েবসাইট দেখে তা পর্ন ঝুঁকিমুক্ত কি না? অর্থাৎ শিশুদের পর্ন আসক্তি বন্ধ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে বেশি।











