,

আখাউড়ায় চিপসের প্যাকেটে গাঁজা আটক ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিপস ও পাউরুটির প্যাকেটে অভিনব কায়দায় লুকানো গাঁজাসহ আলামিন (৩২) ও লোকমান (২৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।সোমবার রাত ৯ টার দিকে পৌরশহরের টানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আলামিন রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ি গ্রামের মোশারফ মিয়ার ছেলে ও লোকমান একই গ্রামের আশরাফ আলীর ছেলে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সাংবাদিকদের জানান , রাতে  টানপাড়া এলাকায় আলামিন ও লোকমান চিপস ও পাউরুটির প্যাকেট হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় থানার সহকারী উপ-পরিদর্শক জুলহাসের বিষয়টি নজরে আসে। তিনি দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর পাউরুটি ও চিপসের প্যাকেট খুলে বিশেষ কায়দায় লুকানো এক কেজি গাঁজা পান।
তিনি আরও জানান, আটক দুই যুবকের নামে মামলার প্রস্তুতি চলছে।আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে