বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ দণ্ডাদেশ দেন।
এর আগে, সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আশুগঞ্জের তালশহর গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।জাহাঙ্গীর আলম আশুগঞ্জের তালশহর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আটক জাহাঙ্গীরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ কাজল মিয়া (৩৮) নামে আরও একজনকে আটক করা হয়। তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে