,

দীপনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, প্রকাশক হত্যায় জড়িতদের গ্রেপ্তার শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ময়নাতদন্ত ও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সল আরেফিন দীপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শ্বশুর ডা. জালালুর রহমান ও বন্ধু আজিজুল ইসলাম ওয়ালি মরদেহ গ্রহণ করেন। আজিজুল ইসলাম ওয়ালি জানান, প্রথমে মরদেহ পরীবাগ গার্ডেন টাওয়ারের বাসায় নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্তানে দাফন করা হবে।

মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। এর আগে আজ রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফরেনসিকের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী আবু শাসা ময়নাতদন্ত শেষে জানান, দীপনের শরীরে ৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, তাঁর মাথাসহ ঘাড় ও শরীরের অন্য স্থানে মোট চারটি আঘাত রয়েছে। আঘাতের ধরন দেখে মনে হয় ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হত্যাকারীরা। তিনি আরও বলেন, আঘাতের ধরন দেখে মনে হয় এরা হত্যা করার পূর্বপ্রস্তুতি নিয়ে এসেছে।

এ ছাড়াও তার শরীরে ধস্তাধস্তির আরও ছোটখাট কয়েকটা আঘাত রয়েছে। এ সময় বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী আবু শাসার সঙ্গে প্রভাষক প্রদীপ বিশ্বাস উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের আগে মৃত ব্যক্তির সুরহতাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার ওসি শাহীন ফকির।

 

 

প্রকাশক হত্যায় জড়িতদের গ্রেপ্তার শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশক দীপন হত্যায় আমি অত্যন্ত মর্মাহত। দুঃখ প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগিরই তাদের আটক করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। সব দেশেই এ রকম বিচ্ছিন ঘটনা ঘটে থাকে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ঘটনাগুলো ঘটানো হচ্ছে। ব্লগারদের ওপর হামলার ঘটনাকে চোরাগোপ্তা হামলা উল্লেখ করে মন্ত্রী বলেন, আনসারুল্লাহ, আইএস যারাই এ কাজ করে থাকুক না কেন, সবাই যুদ্ধাপরাধী বা জামাত শিবিরের লোক। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীতে দুটি পৃথক ঘটনায় চারজনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তার কাছে বিষয়টি জানতে চান। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগেও যারা এসব ঘটনা ঘটিয়েছেন, আমরা তার মধ্যে বেশির ভাগ আসামিকে শনাক্ত আমরা করতে পেরেছি। এ ছাড়া যারা এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করা হবে। দু-একদিনের মধ্যে আমি এ বিষয়ে অগ্রগতি জানাতে পারব।asaduz zaman (2)

মন্ত্রী বলেন, কেন হঠাৎ করে জঙ্গি মাথাচাড়া দিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। সরকার সঠিকভাবে সব মোকাবিলা করছে। এ সময় তিনি আরো বলেন, আমি মনে করি কারওরই উচিত না ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া। ব্লগারদের আমরা বারবার অনুরোধ করেছি তারা যেন সংযতভাবে লেখেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মার্কেটের তৃতীয় তলার ১৩২ নম্বর দোকান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে, শনিবার দুপুর সোয়া ৩টায় রাজধানীর লালমাটিয়ার 'সি' ব্লকে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের ওপর হামলা চালাল দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা