,

নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ক্ষমতা ছাড়ুন

news-image

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ব্লগার ও প্রকাশক খুনের ঘটনা প্রমাণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রয়েছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে আপনারা ক্ষমতা ছেড়ে চলে যান। শনিবার বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে এক প্রকাশককে কুপিয়ে হত্যা ও লালমাটিয়ায় আরও তিনজনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।

ইমরান এইচ সরকার বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা রয়েছে, তা স্পষ্ট। এটা ভাবার কোনো কারণ নেই যে, এটা শুধু প্রকাশকদের ওপর হামলা। বরং এই মুহূর্তে এ দেশে কেউ নিরাপদ নয়। সুতরাং সবাইকে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগে ব্লগারদের হত্যা করা হচ্ছিল, এখন মুক্তমনা প্রকাশকদেরও হত্যা করা হচ্ছে। বিদেশি নাগরিক কিংবা মায়ের পেটের শিশু কেউই রক্ষা পাচ্ছে না। এর প্রতিবাদে শুধু ছাত্র-লেখক-প্রকাশকদের বেরোলে হবে না। এর বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে না তুললে, মুক্তমনা কেউ এ দেশে থাকতে পারবে না। দুটি হামলার প্রতিবাদে আজ বিকালে সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন ইমরান এইচ সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা