,

জাগৃতির কর্ণধারকে হত্যার ঘটনায় বিএনপির উদ্বেগ, ঢাবি উপাচার্যের নিন্দা

news-image

জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে গুরুতর আহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শনিবার রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্বেগের কথা জানান। শনিবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় দীপনকে।

এর আগে দুপুর আড়াইটার দিকে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার টুটুল এবং ব্লগার তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা; তাদের মধ্যে টুটুল ও রহিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 'এই ধরনের কাপুরোষোচিত হামলা ও হত্যাাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।' একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

দীপন হত্যায় ঢাবি উপাচার্যের নিন্দা

দুর্বৃত্তদের  হাতে ফয়সাল আরেফিন দীপন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শনিবার রাতে উপাচার্য এক বিবৃতিতে দুর্বৃত্তদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। dabi upacharjoএছাড়া উপাচার্য বিকেলে প্রগতিশীল বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়-এর আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হত্যা প্রচেষ্টার হামলার ঘটনারও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। উপাচার্য বলেন, 'ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদকে প্রতিরোধ করার জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।' তিনি দীপনের পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা