সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্ষণের জন্য দায়ী মোবাইল ফোন’

news-image

ফের ধর্ষণের কারণ সংক্রান্ত নয়া 'থিওরি'। এবার উদ্ভাবক ভারতের সমাজবাদী পার্টির নেতা আজম খান। তাঁর মতে ভারতজুড়ে রোজ বেড়ে চলা ধর্ষণের ঘটনার জন্য দায়ী আসলে মোবাইল ফোন। শুক্রবার একটি সংবাদ সংস্থারকে তিনি বলেছেন, শহরের সঙ্গে গ্রামাঞ্চলেও মোবাইল ফোনের জন্যই নাকি বাড়ছে ধর্ষণ।

'একটা আড়াই বছরের শিশুও কেন ধর্ষিত হচ্ছে? এর একটাই কারণ মোবাইল ফোন। মোবাইল ফোনের দৌলতে এমনকি গ্রামেও লোকজন যা খুশি ডাউনলোড করতে পারে। ছোট ছোট ছেলে মেয়েরাও ইচ্ছামতো এসব জিনিস সহজেই দেখতে পায়। অপ্রাপ্তবয়স্কদের হাতে এমন কিছু ছবি বা সিনেমা সহজেই চলে আসছে যা এখনও তাদের দেখার বয়স হয়নি।' মন্তব্য আজম খানের। এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ''এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোন শাস্তিটা দেওয়া হচ্ছে? ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজকে ধ্বংস করছে।' গত সপ্তাহে দিল্লিতে ধর্ষিত হয়েছে আড়াই বছরের এক শিশু কন্যা। সেই প্রেক্ষাপটেই শুক্রবার এই মন্তব্য করেছেন আজম খান।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী