,

নুড়ি ধুলে সোনা মেলে!

news-image

ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ বুলগেরিয়া। তবে এবার বড় লোক হওয়ার আশায় নদীর তীরে দল বেঁধে নেমেছেন দেশটির অধিবাসীরা। সেখানে নুড়ি কুড়িয়ে পানিতে ধুলে সোনা পাওয়া যায়। শত শত নারী-পুরুষ নেমে পড়েছেন সোনার খোঁজে। কাপড় গুটিয়ে হাঁটু পানিতে নেমে পড়েছেন কেউ। কেউ উপকূলের নুড়ি নাড়াচাড়া করছেন। কাদা-শ্যাওলা জমা নুড়ি পাথর কুড়িয়ে পানিতে ধুয়ে ছেঁকে ছেঁকে দেখছেন স্বর্ণ আছে কিনা। বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, অনেক আগে থ্রাসিয়ান সভ্যতার শাসকদের রাজত্ব ছিল এ অঞ্চল। তাদের রাজধানী ছিল এ নদী তীর। সেখানে অনেক স্বর্ণ-গহনা জমা রাখা হতো। সেই সভ্যতা বিলুপ্তির পর এখানকার পাথর-মাটির সঙ্গে মিশে গেছে সোনা। কালের বিবর্তনে ২ হাজার বছর পরও নুড়ি কুড়িয়ে স্বর্ণের দেখা মেলে। বর্তমানে এ নদী তীরের প্রায় দেড় হাজার মানুষ সোনা কুড়ানোই তাদের পেশা হিসেবে নিয়েছে। সোনা কুড়ানিদের একটি সংগঠনও রয়েছে। সংগঠনটির প্রধান কিরিল স্টামেনভ বলেন, এখানে সবসময় সোনা ছিল। থ্রাসিয়ান সভ্যতার শৈশব গড়েছে এখানে। এখন স্বর্ণের চিকচিক দৃশ্য অনেক মানুষকে এ পেশায় টেনে এনেছে। দু’বছর ধরে সপ্তাহে একবার স্বামীর সঙ্গে এখানে সোনা কুড়াতে আসেন গানিভা। তিনি বলেন, আমরা ৮ গ্রাম সোনা পেয়েছি। ২০ গ্রাম হয়ে গেলে আমাদের নাতিদের কাজে দেবে। গত আগস্টে প্রকাশিত বুলগেরিয়া সরকারের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, ‘দেশটির সব নদীই স্বর্ণবহমান।’
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ