,

মানবতাবিরোধী অপরাধে আটক আহমদ আলীর মৃত্যু

news-image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নেত্রকোনার আহমদ আলী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেকের কর্তব্যরত কারারক্ষী জাকারিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে আহম্মদ আলীকে ঢামেকের নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
গত ১২ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামের আইয়ুব আলীর ছেলে আহাম্মদ আলীকে (৭০) গ্রেফতার করে স্থানীয় পুলিশ। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে ১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর ১টায় রাজাকার বাহিনী নিয়ে বাড়হা গ্রামের আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীর পানিতে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা