শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি থেকে পদত্যাগ করলেন শমসের

news-image

বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি লিখেছেন তিনি। ওই চিঠি বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতেই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শমসের মবিন।

তবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন পর্যন্ত আমার হাতে কোনো চিঠি পৌঁছায়নি। বিষয়টি সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।