সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরায়ু ভাড়া দেয়ার ব্যবসা বন্ধ হচ্ছে ভারতে

news-image

বিদেশি দম্পতিদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলাদের গর্ভ ভাড়া দেয়ার রমরমা ব্যবসা বন্ধ করতে চায় ভারত সরকার।
ভারতীয় সুপ্রীম কোর্টে এক শুনানিতে বুধবার ভারত সরকার জানিয়েছে, তারা মাতৃগর্ভ ভাড়া দেয়ার এই ‘ব্যবসা’ সমর্থন করেনা।
বিদেশিদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলাদের গর্ভ ভাড়া দেয়ার এই ব্যবসা কতটা নৈতিক তা নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টে এখন এক আবেদনের ওপর শুনানি চলছে।
উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর নিঃসন্তান বিদেশি দম্পতি ভারতে যাচ্ছেন তাদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলার গর্ভ ভাড়া করতে। ভারতের এক সারোগেসি ক্লিনিকে গর্ভ ভাড়া দিতে আসা মহিলারা

সাধারণত ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশনের’ (আইভিএফ) মাধ্যমে ল্যাবরেটরিতে বিদেশি দম্পতির সন্তানের ভ্রুণ তৈরি করা হয়। এরপর এই ভ্রুণ ভারতীয় কোন মহিলার জরায়ুতে স্থাপন করা হয়। সন্তান জন্ম দেয়ার বিদেশি দম্পতি তাদের সন্তান নিয়ে ফিরে আসেন। সন্তান ধারণ এবং জন্ম দেয়ার জন্য ভারতীয় সারোগেট মাকে দেয়া হয় কিছু অর্থ।
ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, ভারতে এই জরায়ু ভাড়া দেয়ার ব্যবসা এখন প্রায় নয়শো কোটি রূপী ছাড়িয়ে গেছে।
কিন্তু সমালোচকরা বলছেন, প্রয়োজনীয় আইন না থাকায় ভারতে এই ব্যবসার ফাঁদে পড়ে শোষিত হচ্ছে বহু দরিদ্র মহিলা।
বিশ্বের অনেক দেশেই অর্থের বিনিময়ে অন্যের সন্তান ধারণ আইনত নিষিদ্ধ।
ভারতের সুপ্রীম কোর্ট এ মাসের শুরুতে এই ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণের জন্য ভারত সরকারের ওপর রুল জারি করে।
ভারতে সারোগেসির মাধ্যমে সন্তান নেয়ার খরচ বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় অনেক সস্তা। ১৮ হাজার হতে ৩০ হাজার মার্কিন ডলার খরচ হয় এতে। কিন্তু এর মধ্যে ভারতীয় সারোগেট মাকে সাধারণত ফি হিসেবে দেয়া হয় ৮ হাজার ডলারের কাছাকাছি।

 

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী