,

দৈনিক ২৭৫ টাকা ফ্ল্যাটের মালিক হবে বস্তিবাসীরা

news-image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সরকার ছিন্নমূল মানুষের উন্নত বাসস্থান নিশ্চিত করতে শহর সংলগ্ন এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বহুতল ভবন নির্মাণ করছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য মিরপুরে ২ হাজার ফ্ল্যাট নির্মাণ করছে। ৪৫০ বর্গফুটের এসব ফ্ল্যাট বস্তিবাসীদের মধ্যে বরাদ্দ দেয়া হবে। তিনি আরও বলেন, প্রতিদিন ২৭৫ টাকা হারে ভাড়া দিয়ে বরাদ্দপ্রাপ্ত বস্তিবাসী ২০ বছরের মধ্যে এ ফ্ল্যাটের মালিক হবে। এ এলাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য আরো প্রায় ৪০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। বস্তিবাসীদের পুনর্বাসন কর্মসূচিকে আরো সম্প্রসারণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। বুধবার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত আরবান ফোরাম আয়োজিত ‘নগর দরিদ্রদের জন্য আবাসন: সমস্যা, সম্ভাবনা, নীতি ও করণীয়’ শীর্ষক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণপূর্ত মন্ত্রী বলেন, এ জনগোষ্ঠী প্রকৃতপক্ষে নাগরিক জীবনের জন্য অপরিহার্য। সরকারের গৃহায়ন নীতি মালায় ছিন্নমূল মানুষের বাসস্থানের পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা