বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪১ বিচারপতি হত্যার হুমকি, কুরিয়ার কর্মী আটক

news-image

সুপ্রীম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. আসাদুল্লাহ (২৬) নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় হাইকোর্টের রেজিস্ট্রার অফিসের ভেতর থেকে তাকে আটক করা হয়। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ঠিকানা থেকে ওই চিঠিটি পাঠানো হয়। আটক আসাদুল্লাহকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলে হাইকোর্টের রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা হিযবুত তাহরীরের চিঠি দেখে আসাদুল্লাহকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে