,

কাইয়ুমকে শনাক্ত করা হয়নি, সন্দেহ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ঢাকায় ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় ‘নির্দেশদাতা’ হিসেবে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ কাইয়ুমকে শনাক্তের কথা বললেও এখন সুর পাল্টিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে বক্তব্য পাল্টিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলছেন, ওই বিএনপি নেতাকে শনাক্ত করা হয়নি, তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।বুধবার সচিবালয়ে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনুসহ সাত মন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকের পর আগের দিনের বক্তব্য থেকে সরে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  
তিনি বলেন, “ পত্রিকায় একজনের নাম প্রকাশ করেছে, আমি বলেছি, সে (কাইয়ুম) সন্দেহের তালিকায় রয়েছে।গুলশানে ইতালীর নাগরিক তাবেলা সিজার খুনের ‘নির্দেশদাতা’ হিসেবে ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুমের নাম মঙ্গলবার রাতে প্রথমে একটি বেসরকারি টেলিভিশনকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর অন্যান্য সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেছিলেন।বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না- প্রশ্ন করা হলে তখন মন্ত্রী বলেন, “হ্যাঁ।” পুনরায় প্রশ্ন করা হলেও তিনি ‘হুঁ’ বলেছিলেন।বুধবার সচিবালয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “এ ধরনের কথা হয়নি।
“আমি যেটা বলেছি, সেটা রিপিট করছি- আমি একাত্তর জার্নালকে বলেছি, যুগান্তর পত্রিকায় যেটা ছাপা হয়েছে যে, কাইয়ুম বিএনপির এক ওয়ার্ড কমিশনার, আমরা তাকে সন্দেহের তালিকায় রেখেছি। সে সন্দেহের তালিকায় রয়েছে।” “তাকে (কাইয়ুম) ছাড়া আরও অনেকজনকে সন্দেহ করেছি, তারাও সন্দেহের তালিকায় আছে।”বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাইয়ুম ঢাকা মহানগর কমিটিরও যুগ্ম আহ্বায়ক। সাদেক হোসেন খোকা মেয়র থাকার সময় তিনি গুলশান-বাড্ডা এলাকার কমিশনার ছিলেন।২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে গুলশান-বাড্ডা আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন কাইয়ুম। তবে তিনি এখন বিদেশে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন এ নিয়ে কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, “তাদের (বাংলাদেশে অবস্থানরত বিদেশি) যদি সিকিউরিটি কনসার্ন এতই থাকে তাহলে তারা কীভাবে অবস্থান করছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সন্তোষজনক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সঙ্কট উত্তরণ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা