,

কনের অভাবে বউ ভাগাভাগির পরামর্শ!

news-image

বিশ্বে নারী-পুরুষের সংখ্যার ভারসাম্যহীনতায় সামাজিক সঙ্কট দিন দিন প্রকট হচ্ছে। বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে এ সঙ্কট প্রকট আকার ধারণ করছে। বর্তমানে চীনে প্রতি ১০০ মেয়েশিশুর পরিবর্তে ১১৭টি ছেলেশিশু জন্ম নেয়। এছাড়া গ্রাম থেকে বহু মেয়ে কাজের জন্য শহরে পাড়ি জমাচ্ছে। ফলে গ্রামাঞ্চলে বিয়ে করার জন্য কনে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে।
এই সমস্যা উত্তরণে অভিনব এক সমাধান দিয়েছেন চীনের ঝিজাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক শি ঝাওশি। তার একটি লেখায় তিনি বলেন, '২০২০ সালের মধ্যে চীনে কনের অভাবে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে তিন থেকে চার কোটি। ফলে মেয়েদের দাম ক্রমাগত বাড়তে থাকবে। ধনী পুরুষরা অর্থের বিনিময়ে বউ পেয়ে যাবে, কিন্তু গরীবরা কি করব? এক্ষেত্রে তারা কয়েকজন মিলে একটি মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে পারে।'
 
অধ্যাপক শি আরো বলেন, 'প্রত্যন্ত অনেক দরিদ্র এলাকায় এরকম ঘটনা এখনই ঘটছে। কয়েক ভাই মিলে একটি মেয়েকে তাদের বউ হিসাবে গ্রহণ করছে। তারা সুখেই বসবাস করছ।' তার এই অভিনব সমাধানে বির্তকও সৃষ্টি হয়েছে। চীনের একটি নারী অধিকার নেটওয়ার্কের মুখপাত্র জিং শিওং বলেছেন, 'অধ্যাপক শি নারীদের পুরুষের যৌন ক্ষুধা মেটানো এবং বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র হিসাবে বিবেচনা করছেন।'  সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ