,

হাসপাতালে জাটকা ইলিশ, বিস্মিত চীফ হুইপ

news-image

পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের খাবার মেন্যুতে জাটকা ইলিশ এবং নানা অনিয়ম ও বিশৃঙ্খলা দেখে বিস্ময় প্রকাশ করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি  জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে চীফ হুইপ হঠাৎ বাউফল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ অথৈবচ অবস্থা দেখেন।
বাউফল ডিগ্রী কলেজ ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমেদ মিয়ার জানাজায় অংশ নেয়ার জন্য মঙ্গলবার চীফ হুইপ আ স ম ফিরোজ কয়েক ঘন্টার জন্য বাউফলে আসেন। বেলা ৯ টার দিকে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান হাসপাতালের রোগীদের দুপুরের খাবারের জন্য জাটকা ইলিশ আনা হয়েছে এমন খবর পেয়ে হাসপাতালে গিয়ে জাটকা ইলিশ জব্দ করে চীফ হুইপের কাছে নিয়ে যান। চীফ হুইপ জানাজা শেষে আকস্মিকভাবে হাসপাতালে গিয়ে রান্নার ঘরে জাটকা ইলিশ দেখে হতভম্ব হয়ে যান। তিনি জাটাকা ইলিশ রোগীদের না দিতে এবং ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন। এরপর তিনি হাসপাতালের রোগীদের ওয়ার্ডগুলো ঘুরে দেখতে গেলে রোগীরা তার কাছে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার কথা জানান।
পরিদর্শনকালে বিদ্যুৎ থাকলেও পুরুষ কিংবা মহিলা ওয়ার্ডে কোন বাতি ছিলনা। ছিল না পরিস্কার পরিচ্ছন্ন কোন বিছানাপত্র। বেড থাকলেও বিছানাপত্র ও আলো-বাতাসের অভাবে বারন্দায় রোগীরা শুয়ে বসে রয়েছেন। হাসপাতলের এমন বেহাল অবস্থা দেখে চীফ হুইপ ক্ষুব্ধ হয়ে দ্রুত হাসপাতালের অবস্থা উন্নতি করার জন্য সংশ্লিষ্টদের এক সপ্তাহের সময় দেন।
হাসপাতাল পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা