সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিপসের প্যাকেটে সােয়া ৪ কেজি চরস!

news-image

পিচবোর্ড দিয়ে তৈরি পুরনো প্যাকিং বাক্স দেখেই সন্দেহ হয়েছিল শুল্ক অফিসারদের। তারপরে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে আনতে সে তো বাক্স ঘিরে লাফিয়ে ঝাঁপিয়ে অস্থির। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারেরা ততক্ষণে নিশ্চিত হয়ে যান যে বাক্সের মধ্যে মাদক আছে। কিন্তু, বাক্স খুলতে বেরিয়ে আসে পটেটো চিপস-এর প্যাকেট। প্রতিটি প্যাকেটই সিল করা। মোট ৯টি প্যাকেট ছিল বাক্সের ভেতরে। আর যিনি সেই পটেটো চিপস নিয়ে কলকাতা থেকে দক্ষিণ চিনের কুনমিং শহরে উড়ে যাওয়ার চেষ্টায় ছিলেন সেই পবন কুমার তো নিরীহ মুখ করে জানান, পরিচিত একজন ওই সিল করা পটেটো চিপস পাঠাচ্ছেন চিনের এক ব্যক্তির কাছে।

সন্দেহ ঘনীভূত হয়। চীন দেশে চিপস পাওয়া যায়। তার জন্য ঘটা করে কেন কলকাতা থেকে বাক্স করে নিয়ে যেতে হবে। তাছাড়াও প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রতিটি মূহূর্তে জানান দিয়ে দিচ্ছে যে কিছু একটা গন্ডগোল রয়েছে। চিপসের প্যাকেট ছিড়তেই বেরিয়ে পড়ে আসল ছবি। চিপস তো রয়েছেই, তার সঙ্গে প্যাকেটের ভেতরে রয়েছে কালো রঙের ছোট ছোট চাকতির মতো দেখতে চরস। গাঁজা গাছ থেকে তৈরি এই মাদক নেশার জন্য ও ওষুধ তৈরির কাছে লাগে। শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, সব মিলিয়ে সােয়া চার কিলোগ্রাম চরস পাওয়া গেছে। সূত্রের খবর, তার বাজার দর প্রায় চার থেকে সাড়ে চার লাখ টাকা।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গেছে, আদতে পঞ্জাবের আদমপুরের বাসিন্দা এই পবন কুমার। এর আগেও তিনি কলকাতা দিয়ে যাতায়াত করেছেন। তাঁর দাবি, তাঁকে প্রথমে চিন ও পরে ব্যাঙ্ককে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এই প্যাকিং বাক্স পৌঁছে দেওয়ার জন্য বলা হয়। পবনকে গ্রেপ্তার করেছে শুল্ক দপ্তর।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী