,

সংসদকে রঙ্গমঞ্চ বলা সংবিধান অবজ্ঞার শামিল’

news-image

টিআইবি তাদের রিপোর্টে সংসদকে রঙ্গমঞ্চ উল্লেখ করে প্রকৃতপক্ষে বাংলাদেশের সংবিধান এবং জাতীয় সংসদকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।  মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
ড. হাছান মাহমুদ বলেন, যে কোন কাজের সমালোচনা থাকবে। কিন্তু সমালোচনা যদি ঢালাওভাবে একপেশে ও অন্ধ হয় কখনোই তা গ্রহণযোগ্য নয়। টিআইবি তাদের রিপোর্টে যেভাবে রাজনীতিবিদদের চরিত্রহণনের চেষ্টা করেছে তা কাম্য নয়। তাই টিআইবির প্রতি অনুরোধ আপনারা আপনাদের রিপোর্টের কর্মপরিসর শুধু সমালোচনায় না রেখে সরকারের উন্নয়ন ও অগ্রগতির খাতগুলোতে ব্যপ্ত করুন। ইতালীয় নাগরিক হত্যাকারীদের গ্রেফতার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমরা আগেই বলেছিলাম সরকারকে বেকায়দায় ফেলবার জন্যই একটি বিশেষ মহল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেফতার হওয়ার পরে হত্যাকারীদের বক্তব্যেই তা প্রমাণিত হয়েছে। হোসেনি দালানে বোমা হামলার ঘটনাও এই বিশেষ মহল দ্বারাই সংঘটিত হয়েছে। আশা করছি অচিরেই ষড়যন্ত্রের পিছনে যারা কুশীলব তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা