,

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘জলদস্যু’ শাহীন আটক

news-image

পশ্চিম সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ কথিত বন ও জলদস্যু ‘ইলিয়াস বাহিনী’র সদস্য মো. শাহীনুর সরদার ওরফে শাহীনকে (৩৪) আটক করেছে র‌্যাব। এ সময় ২৩টি অস্ত্র ও ১৫ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর একটি দল সোমবার রাতভর অভিযান চালিয়ে কয়রা উপজেলার বাদুর ঝুঁলি খাল এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। মঙ্গলবার সকাল ১১টায় র‌্যাব-৬ খুলনার লবণচরাস্থ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, কয়রা উপজেলার পশ্চিম সুন্দরবনের বাদুর ঝুঁলি খাল এলাকায় কতিপয় জলদস্যু অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে। 102এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি বিশেষ দল ঐ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে জলদুস্য ইলিয়াস বাহিনীর সঙ্গে র‌্যাব সদস্যদের মুখোমুখি প্রায় ১০ মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে সুন্দরবনের গভীন জঙ্গলে পালিয়ে যায়। এ সময় র‌্যাব সদস্যরা ইলিয়াস বাহিনীর সদস্য জলদস্যু মো. শাহীনুর সরদারর ওরফে শাহীনকে গ্রেফতার করে। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়োগাছা গ্রামের মৃত ফারুক সরদারের ছেলে। শাহীনের কাছ থেকে একটি এইট শ্যুটার গান ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গহীন জঙ্গলে মাটির নিচে লুকিয়ে রাখা জলদস্যু ইলিয়াসের অস্ত্র ভান্ডার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি ডাবল ব্যারেল বন্দুক, ৯টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ৫টি পয়েন্ট টুটু এসএ রাইফেল, তুরস্কের তৈরি ১টি এইট শ্যুটার গান ও ১টি থ্রি নট থ্রি রাইফেল এবং পয়েন্ট টুটু বোর রাইফেলের গুলি ১ হাজার রাউন্ড, বন্দুকের গুলি-৪৩৭ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের গুলি-৮৫ রাউন্ড ও ৭.৬২ রাইফেলের গুলি ৯ রাউন্ড।

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার (সিপিসি-১) লে. কমান্ডার এম মাহফুজুল ইসলাম ও এ্যাডজুটেন্ট (সিনিয়র এএসপি) মোহাম্মদ হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা