,

আখাউড়ায় ফেনসিডিলসহ আটক ২

news-image

রাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।আটক দু’জন হলেন-আহম্মদ আলী (২৫) ও জসিম মিয়া (৩০)।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় ওই দু’জনকে আটক করা হয়।আটক আহম্মদ আলী উপজেলার মনিয়ন্ধ গ্রামের জহিরুল হকের ছেলে ও জসিম মিয়া একই গ্রামের গফুর মিয়ার ছেলে।                                                                                                                           উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, সকালে রিকশা যোগে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে ধরখার বাসস্ট্যান্ডে এলাকায় ওই দুই যুবককে আটক করা হয়।আটক দু’জনকে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান তিনি।                                                                                       এদিকে, রোববার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মনিয়ন্ধ গ্রাম থেকে আধা কেজি গাঁজা ও ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা বেগম (৩৬) এবং পৌর শহরের রাধানগর গ্রাম থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া আক্তার (২০) নামে দুই নারীকে আটক করে পুলিশ।                                                                                        

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে