বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাবেলা হত্যা : ৩ হত্যাকারীসহ ৪ জনকে আটক

news-image

রাজধানীর গুলশানে ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ৩ জনসহ ৪ জনকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানায় ডিবি পুলিশ। 
 
রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
 
আটককৃত ৩ জন হলেন- রাসেল ১, রাসেল ২ ও তামজিদ ওরফে সুমন।
 
এ বিষয়ে সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করবেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর গুলশানের কূটনৈতিক জোনের ৯০ নম্বর রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক এনজিও কর্মী তাবেলা সিজার। এ ঘটনায় তার সহকর্মী অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা