,

এক ব্রিটিশের ৩৪ দেশে ৩৪ স্ত্রী!

news-image

ফ্রান্স থেকে ফিনল্যান্ড, জাপান থেকে জার্মান, আমেরিকা থেকে আর্জেন্টিনা ও আফগানিস্তান থেকে আফ্রিকাসহ ৩৪টি দেশে বিয়ে করেছেন তিনি। আসলে বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে করাটাই যে তার শখ। তাইতো ৩৪টি দেশে তার রয়েছে মোট ৩৪ জন স্ত্রী। প্রশ্ন উঠতে পারে এত স্ত্রীর খরচ বহন করেন কিভাবে তিনি? আসলে প্রতি মাসে ছবি এঁকে আর বিভিন্নভাবে যে টাকাটা রোজগার করেন সেখান থেকেই কিছুটা নিজের জন্য সরিয়ে রেখে বাকি টাকাটা সমান ভাগে ভাগ করে দেন স্ত্রীদের। ভাবছেন গোপনে এতগুলো বিয়ে করেছেন ওই ব্রিটিশ। না। এক স্ত্রীকে জানিয়েই পরের বিয়ে করেছেন তিনি। মানে ৩৪ জন স্ত্রীই জানেন তাদের আরো ৩৩ জন সতীন আছে। ওই ব্রিটেশের নাম জানতে ইচ্ছে করছে নিশ্চয়! ওই বিয়ে পাগলা ব্রিটিশের নাম জন অ্যাড্রেস। পদবির মতই ওর প্রেমের কোনো ঠিকানা নেই। ছবি এঁকে বিশ্বভ্রমণ করেন। আর জুটিয়ে ফেলেন বান্ধবী, পরে প্রেম। অতঃপর বিয়ে। ৩৫ বছরের জন বিয়ে করা শুরু করেন ২৩ বছর বয়স থেকেই। ৬ মাস আগে ৩৪তম বিয়েটি করেন তিনি। ভাবছেন তিনি হয়তো তাহলে বিয়ের সেঞ্চুরি করবেন। তবে এমন ইচ্ছা আছে কিনা তা কিন্তু হাসিমুখে এড়িয়ে গেলেন তিনি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে