বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুজি, আনসারুল্লাহ, শিবির একসূত্রে গাঁথা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

'যারাই হরকাতুল জিহাদ, তারাই হুজি তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, শিবির… সবই একসূত্রে গাঁথা।'- সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।



এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে কিছু হলেই আইএস'র নামে দায় স্বীকারের যেসব বার্তা আসছে, তার পেছনে 'অন্য কোনো উদ্দেশ্য' থাকতে পারে। তিনি এ সময় আরো একবার বলেন, বাংলাদেশে 'সাংগঠনিকভাবে' আইএস-এর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ গোয়েন্দারা পাননি। মন্ত্রী বলেন, 'একটা কিছু হলেই তাৎক্ষণিকভাবে আইএস বিবৃতি দিচ্ছ।… প্রপাগান্ডা হতে পারে, উদ্দেশ্য থাকতে পারে। আমরা তদন্ত করছি।'



আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে শুক্রবার পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় বোমা হামলার দায় মধ্যপ্রাচের উগ্র গোষ্ঠী আইএস 'স্বীকার করেছে' বলে একটি পর্যবেক্ষক সংস্থা খবর দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এল।    



রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এখানে অন্য কোনো টেররিস্ট থাকতে পারে। তদন্ত করছি, শেষ হলে স্পষ্ট করে প্রকাশ করব। কে কার সঙ্গে জড়িত। খুব শিগগিরই জানাব।'

-বিডি নিউজ।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে