বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোসনি দালানে হামলাকারীদের শাস্তির দাবি ইউ’র

news-image

ডেস্ক রির্পোট : রাজধানীর হোসনি দালানে শনিবারের বোমা হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি দাবি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয় ইউনিয়েনের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র আশুরার দিনে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বোমা হামালার ঘটনা নিন্দনীয় ও অনাকাঙ্খিত। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের স্বজনদের প্রতি দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি।’
পিয়েরে মায়াদু আরও বলেন, ‘আমি আশা করছি, বাংলাদেশ সরকার এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে, যাতে সহজেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা যায় এবং সুবিচার নিশ্চিত হয়।’
এর আগে এ ঘটনার নিন্দা জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এক বিবৃতিতে যুক্তরাজ্য বলেছিল, ‘আমরা আতঙ্কিত।’
এ ছাড়াও এই ঘটনার পর শনিবার নতুন করে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করে উভয় দেশ।
চার’শ বছরের মধ্যে এই প্রথম ঢাকায় হোসনি দালানে আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনার সঙ্গে আইএস জড়িত বলে দাবি করেছে সাইট ইন্টিলিজেন্স।

 

আমাদের সময়.কম