,

পুরান ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় নিহত ১, আহত শতাধিক

news-image

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার মিছিলে শক্তিশালী চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অনেকে। এদিকে, প্রাথমিকভাবে সানজু নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোসেনী দালানের ম্যানেজিং কমিটির সুপার এম এ ফিরোজ আহমেদ  জানান, প্রায় লাখের মতো মানুষ এখানে তাজিয়া মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় ১টা ৪৫ থেকে ২টার মধ্যে পরপর চারটি বোমা বিস্ফোরণ হয়। এতে অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি জানান, চারদিক থেকেই ঢিল আকারে বোমা মেরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। অ্যাম্বুলেন্স ছাড়াও যে যেইভাবে পেরেছেন, আহতদের হাসপাতালে নিয়ে গেছেন। দিকে, ঘটনার পরপর স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাজি সেলিম ঘটনাস্থল ঘুরে দেখেন। তিনি হামলার নিন্দা জানান। দাবি করেন, দেশ অস্থিতিশীল করতেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।

ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-ব়্যাব ১০’র কোম্পানি কমান্ডার সিপিসি-২ মেজর কবির জানান, ঘটনাস্থল পুলিশসহ ব়্যাব ঘিরে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা