,

সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন আর নেই

news-image

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন বুধবার রাতে কানাডার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনের পর মর্নিং নিউজে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন। এর পর তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারে যোগ দেন এবং চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে বাসসে কনসালট্যান্ট এডিটর হিসেবে যোগ দেন। তিনি টরেন্টোর একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। জানাজা শেষে তার মরদেহ টরেন্টোয় দাফন হওয়ার কথা রয়েছে।
ব্যক্তি জীবনে নিজাম উদ্দিন সহকর্মী ও বন্ধুবৎসল ছিলেন। নিজাম উদ্দিনের মৃত্যু সংবাদ শোনার পর তার সহকর্মী-বন্ধুরা শোকে কাতর হয়ে পড়েন।
এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা