,

৫ সাক্ষীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ দিতে আগ্রহী পাকিস্তানের ৫ নাগরিকের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার।
শুক্রবার পাকিস্তানের দৈনিক দা এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার পাঁচ পাকিস্তানির প্রবেশ ঠেকাতে ‘আন্তর্জাতিক বিমানবন্দর অভিবাসন পুলিশের’ কাছে একটি চিঠি লিখেছে। তাতে তাদের নাম ও ছবি সংযুক্ত করে তাদেরকে কালো তালিকাভুক্ত করার অুনরোধ জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থাটি ওই চিঠি পাওয়ার পর পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে তাদের নিষিদ্ধ করার ব্যাপারে যোগাযোগ করেছে।
ওই পাঁচ পাকিস্তানির একজন দেশটির সাবেক তথ্য প্রতিমন্ত্রী ইশাক খান খাকওয়ানি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন যে ট্রাইব্যুনাল তাদের সাক্ষ্য নেয়ার আবেদন প্রত্যাখ্যান করার পর তারা তাদের সাক্ষ্য নেয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।
তিনি বাংলাদেশ সরকার তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার খবরে হতাশা প্রকাশ করেন। ‘প্রতিটি ফোরামে আমাদের নিষিদ্ধ করার বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি আমরা, বলছিলেন খাকওয়ানি।
তিনি আন্তর্জাতিক সাক্ষী হিসেবে তাদের সাক্ষ্য না নেয়ার ট্রাইব্যুনালের যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন প্রথম সারির নেতা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা