,

পলাতক আসামি বা অবৈধ সম্পত্তির মালিক আমি নই : খোকা

news-image

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, আমি পলাতক আসামি নই। আদালতের নির্দেশই আমি কিডনির ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য নিউ ইয়র্ক অবস্থান করছি। কোন অবৈধ সম্পত্তি আমার নেই, আমার যেসব সম্পত্তি আছে সেগুলোর নিয়মিত ট্যাক্স দেই। গতকাল তাঁর বিরুদ্ধে আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন খোকা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে টেলিফোনে  খোকা বলেন, রাজনৈতিক অঙ্গনে আমার যে জনপ্রিয়তা রয়েছে তা বিনষ্ট করার জন্যই আওয়ামী লীগের সাজানো ছক অনুযায়ী আদালত আমার বিরুদ্ধে এ রায় প্রদান করেছেন। তিনি বলেন, কোন অবৈধ সম্পত্তি আমার নেই কিংবা কোন অবৈধ সম্পত্তির মালিকও আমি নই। দুদকের দায়ের করা এ মামলা সম্পূর্ণ সাজানো, যে মামলার কোন সঠিক তদন্ত করা হয়নি। সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন খোকা।


খোকা বলেন, উচ্চ আদালতে আবেদন করে তারপর আমি কিডনির ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য নিউ ইয়র্কে এসেছিলাম। চিকিৎসার সব কাগজপত্রও যথাসময়ে আইনজীবীদের মাধ্যম্যে আদালতে পেশ করা হয়েছে। অথচ দুদক আমাকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করেছে। এটা বেআইনি এবং উদ্দেশ্যপ্রণোদিত। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ায় পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে তিনি জানান। এদিকে নিউ ইয়র্কের খোকার ঘনিষ্ট এক সূত্র জানিয়েছেন, আদালতে ১৩ বছরের কারাদণ্ডের রায় হলেও সাদেক হোসেন খোকা আপাতত দেশে যাচ্ছেন না। সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। দেশে ফেরার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত তিনি নেননি। রায়ের কপি হাতে পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তাঁর আইনজীবীদের ব্যবস্থা নিতে বলবেন।


খোকা নিউ ইয়র্কে মেমোরিয়াল স্নোয়ান কেটারিংয়ের চিকিৎসক জেমস জে. শিহ-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানে তিনি এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন। ২০১৪ সালের ২৪ মে উন্নত চিকিৎসার জন্য খোকা নিউ ইয়র্কে আসেন। এরমধ্যে তিনি একবার লন্ডনেও গেছেন। যুক্তরাষ্ট্রে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কিছু কর্মসূচিতেও অংশ নিয়েছেন খোকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি