,

খোকার ১৩ বছরের কারাদণ্ড

news-image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এ রায় ঘোষণা করেন। এ মামলায় আদালত ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলার শুরু থেকে খোকা পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, সাদেক হোসেন খোকা  ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৯ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপন করেছেন। ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা ২ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। এরপর ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের  অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলাটি দায়ের করা হয়। মামলায় ২০০৮ সালের ১ জুলাই অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় খোকার স্ত্রী মিসেস ইসমত আরাও আসামি। অভিযোগপত্র দাখিলের পূর্বে হাইকোর্ট ইসমত আরার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তার অংশের তদন্তও স্থগিত আছে। এ ছাড়া মামলার শুরুতে খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক আসামি থাকলেও তাদেরকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। খোকা চিকিৎসার নামে বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি