,

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে ফের এক হওয়ার পরামর্শ

news-image

বাংলাদেশ-ভারত ও পাকিস্তান এক হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘জোটরাষ্ট্র’ গঠনের পরামর্শ দিয়েছেনর প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালি।
প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালি বলেছেন, ফ্রান্স ও জার্মানি একত্র হয়েই গড়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এই উদাহরণ অনুসরণ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে একত্র হয়ে গড়া উচিত দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘জোটরাষ্ট্র’। দেশগুলো একত্র হলে এই অঞ্চলের দারিদ্র্য, নিরক্ষরতা ও ক্ষুধার মতো বিষয়গুলো দূর করা সহজ হবে।
গত শনিবার ভারতের আগ্রায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর প্রতিনিধিদলের দুদিনব্যাপী এক বৈঠকের উদ্বোধনী শেষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কাছে মার্ক টালি একথা বলেন। এই প্রবীণ সাংবাদিক দীর্ঘ ৩০ বছর বিবিসিতে কাজ করেছেন, যার মধ্যে ২০ বছরই ছিলেন বিবিসির দিল্লি কার্যালয়ের ব্যুরো চিফ। উপমহাদেশের রাজনীতি ও ইতিহাস সম্পর্কে বেশ ভালোই অবগত তিনি। আর সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য তাঁকে সম্মানজনক নাইট উপাধি দেয় ব্রিটেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে মার্ক টালি বলেন, যুদ্ধবিগ্রহ শেষ করার দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব। এমন অবস্থায় ভারত-পাকিস্তানকে বিরোধের অবস্থান থেকে দ্রুত সরে আসতে হবে। তিনি আরো বলেন, এসব দেশের মানুষ একত্র হতে চায় এবং বড় জোটের অংশ হতে চায়।
পাকিস্তানে সার্কের আঞ্চলিক স্থায়ী পর্ষদ এফপিসিসিআইয়ের চেয়ারম্যান রাজা হাসান আখতার বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ভিসা সহজ করতে হবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে এবং উভয় দেশের মানুষ সহজেই অপর দেশে যেতে পারবে। বর্তমানে ভারতের ভিসা নেওয়ার পদ্ধতি বেশ জটিল। পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য ভারতে আসা সহজ করতে হবে।
মার্ক টালির সঙ্গে একমত পোষণ করে পাকিস্তানের লেখক সুরিয়া মানজার বলেন, দুই দেশের মানুষের জন্য একই স্থল করতে অনেক কিছুই করার আছে। আর এই পথে প্রথমটি হলো সংস্কৃতির মিলন। দুই দেশের মানুষের মধ্যে আরো ভালো সম্পর্ক গড়তে হবে।
সার্কের প্রতিনিধিদের বৈঠকের আয়োজক ভারতের ফোকলোর রিসার্চ অ্যাকাডেমির প্রেসিডেন্ট রমেশ যাদব বলেন, তাঁরা শুধু ভারত-পাকিস্তানের সম্পর্ককেই গুরুত্ব দিচ্ছে না। সার্কের সব দেশকেই একই মঞ্চে আনার চেষ্টা করছেন তারা। আর এটি সম্ভব হলে এই অঞ্চলের ওপর থেকে তৃতীয় বিশ্বের তকমা মুছে ফেলা যাবে। সূত্র : এনটিভি

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি