,

বিশ্ব পরিসংখ্যানদিবস আজ

news-image

‘উন্নত পরিসংখ্যান উন্নত জীবন’ প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্বব্যাপী পালন করা হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস। জাতিসংঘের অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রসমূহে দ্বিতীয়বারের মতো ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালন করা হচ্ছে। 
বিশ্ব পরিসংখ্যান দিবস ব্যাপকভাবে পালনের লক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতি সম্মিলিতভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  
এ সময় উপস্থিত ছিলেন বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব মো. বাইতুল আমীন ভূঁইয়া, বাংলাদেশে পরিসংখ্যান সমীতির  সভাপতি অধ্যাপক মো. নুরুল ইসলাম, ইউএনএফপি এর পরামর্শক মো. শামছুল আলম। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিবিএস এর বিভিন্ন শুমারি ও জরিপের তথ্য-উপাত্তের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) লক্ষ্যসমূহের অগ্রগতি পরিমাপ করা হয়। জাতিসংঘ কর্তৃক সদ্য গৃহীত এসডিজির  ১৭টি লক্ষ্য ও  ১৬৯টি সূচক অগ্রগতির পরিমাপে বিবিএসকে বিপুল সংখ্যক বেইজ লাইন সার্ভের মাধ্যমে এবং কতিপয় শুমারির তথ্য-উপাত্তের মাধ্যমে তা নিরূপণ করতে হবে। এছাড়া সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সূচকসমূহ পরিবীক্ষণে বিবিএস কর্তৃক প্রণীত পরিসংখ্যান মূখ্য ভূমিকা পালন করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ