বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক

news-image

মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার রাত সাড়ে আটটার দিকে তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এই বৈঠকটি শুরু হয়েছে।



এতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশকারী সৈয়দ আবুল মকসুদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুল হক। আরও আছেন অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক (মেডিকেল শিক্ষা) আবদুল হান্নান, পরিচালক (প্রশাসন) এহতেশামুল হক। বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত আছেন বলে জানা গেছে।



মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে নতুন করে ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীরা গত মাসে আন্দোলন শুরু করে। আজ আন্দোলনের এক মাস পূর্ণ হলো। এত দিন সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকে অযৌক্তিক বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা