,

১ ডিমে ৪ কুসুম!

news-image

ডিমে সাধারণত একটি কুসুম থাকে। মাঝে মধ্যে জোড়া কুসুমও দেখা যায়। সেই অবধি ঠিক আছে, তাই বলে চার কুসুমের ডিম!  ভাবার দরকার নেই, ইংল্যান্ডে গত সপ্তাহে এক আশ্চর্য ডিম পাওয়া গেছে। সাধারণ ডিমের চেয়ে প্রায় তিনগুণ বড় এবং প্রায় চার আউন্স ওজনের ওই ডিমে ছিল চারটি কুসুম। অবশ্য ২০১০ সালে এ ধরনের একটি ডিমের খবর পাওয়া গিয়েছিল নিউক্যাসেলে।

Egg
Egg


বিশেষজ্ঞদের মতে, মুরগির একটি ডিমে দুটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। ০.১ শতাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যায়। প্রতি ১১০০ কোটি ডিমের মধ্যে একটিতে হয়তো চারটি কুসুম থাকতে পারে। চারটি কুসুম পাওয়ার প্রতিটি ঘটনাই ইংল্যান্ডের। তবে এবার চার কুসুমের একটি ডিম পাওয়া গেছে চিনে। সানকি প্রদেশের জিয়ান শহরে বসবাসকারী ইয়ান নামে এক মহিলা ডিমটা খুঁজে পেয়েছেন।চিনের সংবাদসংস্থা পিপল ডট সিএনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়ান তার পরিবারের জন্য রাতের খাবার তৈরির সময় ডিম ভেঙ্গে সেখানে চারটি কুসুম দেখে অবাক হন। বিশেষজ্ঞরা জানান, একটি ডিমে চারটি কুসুম পাওয়ার ঘটনা খুব কম ঘটে। তবে একটি ডিমে সর্বোচ্চ নয়টি কুসুম পাওয়ার ঘটনাও ঘটেছে।ওই প্রতিবেদন সূত্রে খবর, সাধারণ ডিমের সঙ্গে এর তেমন কোনও পার্থক্য ছিল না। এর ওজন ও আকার ছিল স্বাভাবিক ডিমের মতোই। ভাঙ্গার আগে দেখে বোঝার উপায় ছিল না যে এর মধ্যে একাধিক কুসুম থাকতে পারে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে