বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজায় দেশী-বিদেশী সবার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

news-image

পূজায় দেশী-বিদেশী সবার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে র‌্যাবের এর মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেন, ঢাকাসহ সারা দেশে ২৮ হাজারেও বেশি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাকে, সাদাপোশাকে বিপুলসংখ্যাক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর সার্বজনিন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে দুইজন বিদেশী মেহমানকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার তদন্ত চলছে। তবে দেশী বা বিদেশী নাগরিক হোক আমাদের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। আমারা সবার নিরাপত্তার ব্যবস্থা করব।
ডিজি বলেন, যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা সরঞ্জাম ব্যবহার করছে তারা।
মহাপরিচালক বলেন, নিরাপত্তার ইস্যু নিয়ে আমরা বিস্তারিত বলতে চাই না। তবে প্রতিটি পূজামণ্ডপে র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইউনিট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।
বেনজির বলেন, আশুরা ও বিসর্জন এবার একসঙ্গে হচ্ছে। অতীতে আমরা একসঙ্গে ভিন্নভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠান নির্বিঘ্নে করেছি। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব পালন করতে পারব।