,

জেগে উঠেছে ৪শ বছরের পুরানো গির্জা

news-image

মেক্সিকোর দক্ষিণে পানির নিচ থেকে জেগে উঠেছে ষোড়শ শতকে নির্মিত এক গির্জা। তবে এই প্রথম নয়, খরার কারণে দ্বিতীয়বারের মতো দেশটির দক্ষিণাঞ্চলের সাইপাস প্রদেশে জেগে উঠছে চারশ’ বছরের পুরনো এই গির্জা। জেগে উঠেছে ৪শ বছরের পুরানো গির্জা দেশটিতে খরার কারণে গিজালবা নদীর পানি কমপক্ষে ৮০ ফুট পর্যন্ত নেমে গেছে। এ কারণেই জেগে উঠেছে চারশ’ বছরের পুরনো ছাদহীন গির্জাটি। এই গির্জার দেওয়ালের পুরুত্ব ১০ মিটার, লম্বায় ৬১ মিটার এবং ১৪ মিটার চওড়া হল ঘর রয়েছে। এর আগে ২০০২ সালে খরার কারণে প্রথমবারের মতো জেগে উঠেছিল গির্জাটি। সেই সময়ে পানির উচ্চতা এতো কমে গিয়েছিল যে দর্শনার্থীরা গির্জার ভেতরে ঘুরে দেখতে পেরেছিল।
জেগে উঠেছে ৪শ বছরের পুরানো গির্জা বর্তমানে মৎস শিকারিরা তাদের নৌযান নিয়ে গির্জাটির আশেপাশে ঘুরে দেখে আসছে। সেই সঙ্গে ভিড় জমিয়েছে উৎসুক দর্শনার্থী।
১৯৬৬ সালে পাশ্ববর্তী এক বাঁধ নির্মাণের কারণে পুরো এলাকা পানিতে ডুবে যায়। সেই থেকেই এটি পানির নিচে চলে যায়।
স্থাপত্যবিদ কার্লোস নাভেরিত বলেন, ‘১৭৭৩ থেকে ১৭৭৬ সালে যখন প্লেগ রোগ মহামারী আকারে দেখা দিয়েছিল, সেই সময় থেকে এই গির্জাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।’
ষোড়শ শতকে নির্মিত এই গির্জাটি স্প্যানিস উপনিবেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ