পোষা টিয়ার মতো নিজের কান দুটিই কেটে ফেলেছেন রিচার্ডস!
পোষ্য অনেকেরই থাকে। কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ বা খরগোস, কেউ আবার মাছ। জীব-জন্তুদের নিজের কাছে রেখে, তাদের অপার স্নেহ মমতায় পালন করেন এই পৃথিবীর অনেক মানুষ। কিন্তু, নিজের পোষ্যকে ভালবাসতে বাসতে, তার মতোই হয়ে যায় ক'জন!
এই ভদ্রোলোকের নাম ওয়েকি টেড রিচার্ডস। বয়স বছর ৫৬। পশু পাখি খুবই পছন্দ করেন। আর পছন্দ করেন নিজেকে সাজাতে।
তাই তো তাঁর গায়ে সব মিলিয়ে ১১০টি ট্যাটু। আর জিভটিও চেরা নানাভাবে। কিন্তু শুধু এটুকুতেই থেমে থাকেননি রিচার্ডস। নিজের পোষা টিয়াপাখিকে নকল করে কেটে ফেলেছেন কান দুটিই! বলেছেন, এতদিন তাঁর বড় বড় চুলে এমনিই কান ঢাকা থাকত। দেখা তো যেতই না। তাহলে কান দুটো কেটে ফেলতে বাধা কোথায়! বুঝুন, এক কান কাটা হয়। এঁর যে দুই কানই কাটা।
সূত্র: কলকাতা











