,

এক নেতার বক্তব্যে বিএনপি-জামায়াত সম্পর্কে টানাপড়েন

news-image

হঠাৎ বিএনপি জামায়াতের সর্ম্পকে টানাপড়েন দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে এ টানাপড়েন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এনিয়ে দু দলের মধ্যে ¯œায়ু যুদ্ধ চলছে বলে বিভিন্ন সূত্র বলছে। জানা যায়, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই সাক্ষাৎকারের প্রতিবাদ জানাতে দেরি করেনি বিশ দলীয় জোটের অন্যতম মিত্র জামায়াতে ইসলামী। প্রতিবাদলিপিতে ২০ দলীয় জোটে থেকে এ ধরনের জাতীয় স্বার্থ বিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, মাহবুবুর রহমান জামায়াতে ইসলামী সম্পর্কে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত। তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী। তার বক্তব্যের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে কোন নেতিবাচক ধারণা নেই। মাহবুবুর রহমানের মনে নানা প্রশ্ন থাকলেও জনগণের মনে কোন বিরূপ প্রশ্ন নেই।
মাহবুবুর রহমান ‘সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বে আইনী করছেন না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।’ মর্মে যে মন্তব্য করছেন তা উস্কানীমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্য বিরোধী। ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হয়ে তিনি এ ধরনের স্ববিরোধী মন্তব্য করতে পারেন না।
তবে সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করতে পারে তারাই এ ধরনের আত্মঘাতি বিরূপ মন্তব্য ছুড়ে দিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানিয়েছেন, বিএনপির এই নেতার বক্তব্যে বৃহত্তর স্বার্থে গঠিত ২০ দলীয় জোটে কোন ধরনের ফাটল সৃষ্টি হবে না। কারণ এটি তার ব্যক্তিগত ব্যক্তিগত বক্তব্য। এটি কোন দরীয় বক্তব্য নয়।

 

 

আমাদের সময়.কম 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি