বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেসমিনকে বিএসএফ দেড় বছর ফেরত দিল আখাউড়া বিজিবি সদস্যদের হাতে

news-image

দেড় বছর পর নিজ দেশে ফিরল কিশোরী জেসমিন আক্তার (১৭)। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে তুলে দেন। জেসমিন কক্সবাজারের চকরিয়ার উপজেলার লক্ষণচর গ্রামের আবদুস সালামের মেয়ে।

জেসমিনের স্বজনরা জানান, গত দেড় বছর আগে একদল দুর্বৃত্ত জেসমিনকে অপহরণ করে ভারতের জম্মুর একটি আবাসিক হোটেল নিয়ে যায়। পরে জেসমিন হোটেল থেকে পালিয়ে সেখানের একটি বাড়িতে এক বছর থাকার পর আগরতলায় চলে আসে। আগরতলার পুলিশ জেসমিনকে আটক করে শিশুদের একটি সেইফ হোমে পাঠিয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর জেসমিনকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত-বাংলাদেশের মধ্যে চিঠি আদান-প্রদান হয়। এরই আলোকে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিএসএফ সদস্যরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে জেসমিনকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। এ সময় আখাউড়া স্থলবন্দরে বিজিবি সদস্যদের সঙ্গে জেসমিনের মা সুমেদা বেগমও উপস্থিত ছিলেন।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিএসএফ সদস্যদের কাছ থেকে জেসমিনকে গ্রহণের পর বিজিবি তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমত আরা এ্যানি জাগো নিউজকে বলেন, আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে জেসমিনকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন