,

পদ্মা সেতু পরিদর্শনে ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দল মাওয়ায়

news-image

পদ্মা সেতুর কাজ সরেজমিন পরিদর্শনে চীনের উচ্চ পর্যায়ের ৩০ সদস্যের এক প্রতিনিধি এখন মাওয়ায় আছেন। বিশেষ নিরাপত্তায় বিকাল সাড়ে ৪টায় দলটি প্রকল্প এলাকায় পৌঁছায়। দলটির নেতৃত্ব দিচ্ছেন মূল সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রীজ কোম্পানীর চেয়ারম্যান লি মিং। সেতু কাজের খুঁটিনাটি খোঁজ-খবর নিয়ে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দিবে দলটি। পদ্মা সেতুতে প্রথমবারের মত চীনের উচ্চ পর্যায়ের এ দলটি সফর করছে। তারা পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে বৃহস্পতিবারই বৈঠক করেছে।
কোম্পানীটির বিভিন্ন সেক্টরের প্রধানগণ এ দলে রয়েছেন। তারা স্ব স্ব সেক্টরের অগ্রগতি ও সমস্যা চিহ্নিত করে তার সমাধান দিবেন বলে সূত্রটি জানায়। পদ্মা সেতুর মূল পাইলিং কাজের ব্যাপারে এ টিম প্রস্তুতি তদারকি করবে। এছাড়া দলটি টানা তিনদিন সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক বিষয়ে একাধিক বৈঠক করবে। বিশেষ বৈঠক হবে শুক্র ও শনিবার। পরে রবিবার সকালের ফ্লাইটে তারা চীন ফিরে যাবেন। তাদের বিমান বন্দর থেকে বিশেষ নিরাপত্তায় নিয়ে আসা হয়। ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার থেকে পদ্মা সেতু এলাকায় কর্মরত সেনাবাহিনীর ৫টি যান তাদের স্কট করে নিয়ে আসে মাওয়ায়। আর যাওয়ার সময়ও সেনা নিরাপত্তায় তাদের বিমানবন্দরে পাঠানো হবে। প্রত্যক্ষদর্শী এক সরকারী কর্মকর্তা জানান, চীনের এ দলটির নিরাপত্তা এতটাই নিছিদ্র ছিল যে প্রধানমন্ত্রী নিরাপত্তার চেয়ে তা কোন অংশে কম নয়।
এদিকে সব প্রতিকূলতা ছাপিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। দেশী বিদেশী কয়েক হাজার প্রকৌশলী, কর্মকর্তা এবং শ্রমিক দিনরাত কাজ করছে। পদ্মা সেতু বিভাগ সূত্রে জানা যায়, এই পর্যন্ত মূল সেতুর ১৪ দশমিক ৮২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে সেতুর কাজ সম্পন্ন হয়েছে ২৫ দশমিক ২১ শতাংশ। নভেম্বরে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু হওয়ার কথা রয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ