,

রাজন হত্যা: প্রধান আসামি কামরুল কারাগারে

news-image

শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
 
বিষয়টি জানিয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, 'কামরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমলে নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তার (কামরুল) বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।এর আগে আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কামরুলকে আদালতে হাজির করা হয়।
 
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে সিলেট নিয়ে যাওয়া হয় কামরুলকে। বিকাল ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে কামরুলকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পুলিশের তিন সদস্যের টিম। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে সিলেটের পথে রওনা দেয় পুলিশ।
 
গত ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে কামরুলসহ আরও কয়েকজন মিলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়। এরপর থেকে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। এদিকে ঘটনার দুই দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল সেজেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা সেখানে তাকে আটক করে।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক