সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩৪ কেজি ওজনের বাঘাইড় ধরা!

news-image

 

আজ শুক্রবার সকাল তখন ১১টা। পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলা এলাকায় মাঝ নদীতে জাল ফেলে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছিলেন জেলে জয়নাল সরদার ও তার সঙ্গীরা। হঠাৎ জালে ঝটকাগতিতে টান পড়ে। টানের গতি ক্রমাগত বাড়তে থাকায় পানি থেকে কিছুতেই জাল গোটাতে পারছিলেন না নৌকায় থাকা ছয় জেলে। এতে অনেকটা ভয় পেয়ে যান তারা। ততক্ষণে স্রোতের তোড়ে জালসহ নৌকাটি এক কিলোমিটার ভাটিতে চলে যায়। অনেক চেষ্টা চালিয়ে জেলেদল জাল তুলে দেখতে পান যে, বিশাল আকারের একটি বাঘাইড় মাছ আটকা পড়েছে জালে। পরে মাছটি নৌকায় তুলে বেলা সাড়ে ১২টার দিকে তারা দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। এ সময় বিশাল আকারের বাঘাইড় মাছটি দেখতে সেখানে ফেরির যাত্রীসহ উৎসুক জনতার ভিড় জমে। পরে জয়নাল সরদারের কাছ থেকে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজন মেপে বাঘাইড় মাছটি নগদ ২৫ হাজার ৮৭৫ টাকায় কিনে নেন দৌলতদিয়াঘাট এলাকার মাছের আড়তদার নুরু শেখ।

 

জেলে জয়নাল সরদার জানান, দীর্ঘদিন ধরে তিনি পদ্মা নদীতে নিয়মিত জাল বেয়ে মাছ শিকার করছেন। অথচ এমন বাঘাইড় মাছ আগে আর কখনো তার জালে ধরা পড়েনি। মাছের আড়তদার নুরু শেখ বলেন, ৭৫০ টাকা কেজি দরে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি কিনেছি। বেশি দামে বিক্রির আশা নিয়ে মাছটি ঢাকায় পাঠিয়েছি। দৌলতদিয়া ঘাট এলাকার মাছের অপর এক আরতদার মো. শাজাহান সরদার জানান, ওই এলাকার পদ্মা নদীতে সাধারণত ছোট আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে কখনও কখনও ৪৫-৫০ কেজি ওজনের বাঘাইড়ও পাওয়া যায়। তবে এ প্রজাতির একেকটি বাঘাইড় মাছ ৬০ থেকে ৭০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে বলেও জানান তিনি।
 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি