,

পূজায় বিএনপি জোটের নাশকতার ছক : খাদ্যমন্ত্রী

news-image

বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি-জামায়াত জোট দুর্গাপূজায় নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নাশকতার সম্ভাব্য নীলনকশার বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দলের মহানগর যুগ্ম সম্পাদক কামরুল বলেন, বিএনপি ও তার জোট আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো নাশকতা করতে পারে। এরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার নানা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন পূজাকে সামনে রেখে নতুন নীলনকশা করে এগুচ্ছে।poja mond

তাদের উদ্দেশে তিনি বলেন, কিন্তু কোনো লাভ হবে না। দেশে বিদেশে কোথাও আপনাদের পেছনে কোনো মানুষ নাই। দুই বিদেশি হত্যার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনকে ধন্যবাদ দেন তিনি। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উদযাপন নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় দলের মহানগর সাধারণ সম্পাদক মায়া জানান, সব থানার নেতাকর্মীদের নিয়ে রবিবার বিকালে শেখ রাসেলের জন্মদিন পালন করা হবে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক