,

এমপি লিটন জেল হাজতে প্রেরণের নির্দেশ

news-image

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করে আহত ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১:৪৮ মিনিটে এমপি লিটনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরর আমলী আদাতে হাজির করলে সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্র পক্ষের আইনজীবি পিপি এ্যাডভোকেট সফিকুর রহমান সফিক। অপর দিকে এমপি লিটনের আইনজীবি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু আসামীকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করলে উভয়ের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ। গত বুধবার রাত ৯ টায় রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়ন্দা পুলিশ। পরে বৃহস্পতিবার ভোর ৫: ৩৭ মিনিটে সাংসদ লিটনকে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। এদিকে জেলা আইনজীবি সমিতির পূর্ব ষোঘনা অনুযায়ী দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করায় তাকে আদালতে নিতে একটু বিলম্ব হয়। মামলার বিষয়ে পিপি এ্যাডভোকেট সফিকুর রহমান বলেন, কেউ আইনের উর্দ্ধে নয়, দোষ করলে শাস্তি পেতেই হবে। তাই সরকার দলীয় এমপি লিটনকে জামিন না দিয়ে আবারো প্রমান হলো আইন সবার জন্য সমান। আসামি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, হত্যা চেষ্টার মামলায় জামিন আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত তা খারিজ করে দিয়েছেন, আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করব। অন্য দিকে এমপি লিটনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে অবিলম্বে ছেড়ে দেয়ার দাবিতে কোর্ট চত্বরে বিক্ষোভ করেছেন তার সমর্থিতরা। পরে ডিসি ও এসপি অফিস ঘেরাও করতে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ১২ রাউন্ড ফাকাঁ গুলি ছোড়েন, এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। এর মধ্যে ৮ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে লিটনের নির্বাচিত এলাকার সার্বিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশংকা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত