শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটনকে নিয়ে গাইবান্ধায় রণক্ষেত্র (ভিডিও)

news-image

আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে নিয়ে গাইবান্ধার আদালত ও ডিবি অফিস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লিটনের সমর্থকরা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোঁড়ে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এমপি লিটনকে আদালতে হাজিরের সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে লিটন সমর্থকরা ডিবি অফিস সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় লিটন বিরোধী আন্দোলনকারীরাও উপস্থিত ছিলেন।
এধরনধহফযধ-গচ-খরঃড়হ-১পুলিশ জানায়, লিটনকে আদালতে হাজির করার কথা শুনে তার সমর্থকরা গাইবান্ধা-পলাশবাড়ি মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
এর আগে শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিয়ে গাইবান্ধা বিচারিক আদালত চত্বরে রওনা দেয় পুলিশ। বুধবার রাত সোয়া ১০ টায় রাজধানীর উত্তর থেকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার সকালে গাইবান্ধা বিচারিক আদালতে নিয়ে যাওয়া হয়। লিটকে যাতে নির্বিঘেœ ও নিরাপদে আদালতে নিয়ে যাওয়া সম্ভব হয় সেজন্যে আগে থেকেই গাইবান্ধায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। জলকামান, টিয়ার গ্যাস, লাঠি সহ পুলিশ ছিল প্রস্তুত।
এরই মধ্যে লিটনের সমর্থক ও স্থানীয় এলাকাবাসি যারা তার শাস্তি দাবি করে আসছেন তারাও রাস্তায় জড়ো হন। এক পর্যায়ে পুলিশ তাদের হটিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ নারী পুরুষ নির্বিশেষ জনতার ওপর ব্যাপক লাঠি চার্জ শুরু করে ও বেশকিছু টিয়ার সেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গাইবান্ধার ডিবি কার্যালয় ও আদালত সংলগ্ন এলাকায় এমপি লিটনের পক্ষে- বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে এ সংঘর্ষ বাধে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করার সময় গাইবান্ধা শহরজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। এ ঘটনায় কমপক্ষে ৫০জন আহত হয়েছে।
এদিকে বেলা সাড়ে ১১টার কিছু পরে এমপি লিটনকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মইনুল হাসান ইউসুফ রনির আদালতে আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চায়। অপরদিকে এমপি লিটনের আইনজীবীরা তার জামিন চায়। এদুটি বিষয় আদালত নাকচ করে দিয়ে লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
যে গাড়িতে লিটনকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সে গাড়ি লক্ষ্য করে ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে লিটন তার মুখ লুকাতে চেষ্টা করেন। পুলিশের সঙ্গে স্থানীয় এলাকবাসির ব্যাপক সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল দিচ্ছে।

https://www.youtube.com/watch?v=3k0Y6fTi-5s