সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ট্রেনে কাটা পড়ে গেটম্যানসহ নিহত ৩ , সিরাজগঞ্জে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও ও বইসহ ৩ জেএমবি আটক

news-image

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে রেলের গেটম্যানসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার জেলার লাকসাম উপজেলায় পৃথক তিনটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রবিবার বিকালে ময়মনসিংহ হতে চট্টগ্রামগামী একটি ট্রেন বাগমারা বাজার রেলগেট অতিক্রম করছিল। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে কর্তব্যরত গেটম্যান আবদুল হান্নান নিহত হন। ওই গেইটম্যান রেল গেট বন্ধ করে ট্রেন সিগনালের পতাকা আনতে গিয়ে ওই দুর্ঘটনার শিকার হন।
এর আগে একই দিনে সকাল সাড়ে ১১টায় একই রেলপথের গুনবতি ও হাসানপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ২৪ বছর বয়সী এক যুবক এবং লাকসাম-নোয়াখালী রেলপথের সোনাইমুড়িতে অজ্ঞাতনামা (৫০) এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হন।
লাকসাম রেলওয়ে সূত্রে জানা গেছে,  ট্রেনে কাটা পড়ে নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

 

সিরাজগঞ্জে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও ও বইসহ ৩ জেএমবি আটক 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জঙ্গি প্রশিক্ষণের ভিডিও ও জেহাদী বইসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উল্লাপাড়ার রাঘবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার আকন্দের ছেলে ওমর আলী আকন্দ(২৬), ইদ্রিস আলী আকন্দ ও সদর উপজেলার শাহানগাছা গ্রামের বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু(১৯)arrast1

 এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি রেজওয়ান কৌশিক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় আটককৃতরা ঘরের মধ্যে গোপন পরিকল্পনা করছিল। আটকের সময় তাদের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও ও জেহাদী বই উদ্ধার করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই