,

গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই প্রতিবন্ধী পোশাককর্মীর মৃত্যু , মহাখালীতে ডাবের পানি পান করে একজনের মৃত্যু

news-image

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই প্রতিবন্ধী পোশাককর্মী মারা গেছেন। আহত হয়েছেন তাদের আরও তিন সহকর্মী। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর কমিউটার ট্রেন ভুরুলিয়া রেলসেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন খুলনার মো. রমজান আলী (৩০)। তবে তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি। তিনি জানান, হতাহতরা সবাই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। কোনাবাড়ির জরুন এলাকার কেয়া নিট কম্পোজিট নামের একটি কারখানার বধির ইউনিটে কাজ করতেন তারা।

 

মহাখালীতে ডাবের পানি পান করে একজনের মৃত্যু 

রাজধানীর মহাখালীতে ডাবের পানি পান করে আব্দুস সেলিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুস সেলিমের বাড়ি গাজীপুরে। তিনি গাজীপুর টাকশালের একজন স্টাফ ছিলেন। death

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃতের আত্মীয় রানা জানান, বৃহস্পতিবার সেলিম ও তিনি একটি কাজে মহাখালী আসেন। এ সময় সেলিম রাস্তার পাশের এক বিক্রেতার কাছ থেকে ডাব কিনে এর পানি পান করেন। এরপর বাসে ওঠার পরই অচেতন হয়ে পড়েন সেলিম। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে