পপ স্টারের গালে চুমো, আলোচনায় শ্রীদেবির মেয়ে
এক সময়ের পর্দা কাঁপানো সুপার হিট তারকা শ্রীদেবির বড় মেয়ে জানভিকে নিয়ে বেশ আলোচনা চলছে। খুব শিগগিরই দক্ষিণা চলচ্চিত্রে তার অভিষেক হওয়া নিয়ে গুঞ্জণ। এরই মধ্যে নিজের সোশাল মিডিয়ায় একটি ছবি তুলে আলোচনা তুঙ্গে ওঠালেন শ্রীদেবির ছোট তনয়া খুশি। খুশি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক জনপ্রিয় পপ তারকা জ্যাক গিলনস্কির গালে চুমো খাচ্ছেন খুশি। সেখানে লিখেছেন, আমার জীবনের সেরা মুহূর্তের একটি।
যদিও শ্রীদেবি চান না যে তার মেয়েরা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পা রাখুক। কিন্তু এও বলেছেন, তাদের মন যা চাইবে তাতে আমি বাধা দেবো না। বনি কাপুর এবং শ্রীদেবির দুই মেয়ে খুশি এবং জানভি। এরা দুজনই অর্জুন কাপুরের সৎ বোন। সূত্র : বলিউড ট্যাবলয়েড











