,

অস্ট্রেলিয়ার সফর বাতিলের জন্য খালেদা-তারেক ও ইউনূস দায়ী : আইনমন্ত্রী

news-image

আমিরজাদা চৌধুরী : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ও ড. ইউনূসকে দায়ী করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তারাগন খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
অস্ট্রেলিয়ার সফর বাতিলের পিছনে খালেদা জিয়া, তারেক জিয়া ও ড. ইউনুসের ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিত করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়া দলকে খবর পাঠানো হয়েছে যে তোমরা এসো না। তোমরা এলে মারব’। তিনি আরো বলেন, ‘মা-পুত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একজন ডাক্তারসহ ওনারা ষড়যন্ত্রের হোতা। ওই ডাক্তার আবার বিএনপি’র মিছিলে গিয়ে নিজের ছবি তুলেছে। তবে সবাই মিলে রুখে দাঁড়ালে তাদের ষড়যন্ত্র কোনো দিন সফল হবে না’। 
তারাগন গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল ওয়ারিদ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে